বিয়ে করলেন আতিফ আসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের লাহোরে বিয়ে করলেন আতিফ আসলাম। স্ত্রী সারা ভারওয়ানার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়টা এভাবেই পরিণতি পেল। গতকাল বৃহস্পতিবার বিয়ে আর আজ ওয়ালিমা হওয়ার কথা তাঁদের। নিজের ফেসবুক পেজেই ভক্তদের জানিয়েছেন এ খবর। ‘আপনারা সবাই আমার পরিবারেরই অংশ। ভালো-খারাপ সময়ে আপনারা আমার পাশে ছিলেন। খুশির সঙ্গে আপনাদের জানাচ্ছি...সবার জীবনে বিয়ের দিনটা আসবেই...আমার সেই দিন এসে গেছে। সৃষ্টিকর্তা আমাকে দারুণ একজন জীবনসঙ্গী দিয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন।’ লিখেছেন আতিফ। জি নিউজ ব্যুরো।