বিয়ে করলেন ইমরান-অবন্তিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে দীর্ঘদিনের প্রেমিকা অবন্তিকাকে বিয়ে করলেন বলিউড অভিনেতা ইমরান খান। গতকাল সোমবার তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে দুজনেরই সাজ-পোশাকে ছিল ঐতিহ্যের ছোঁয়া। ইমরানের পরনে ছিল কালো রঙের স্যুট আর অবন্তিকা পরেছিলেন লাল পাড়ওয়ালা হালকা বাদামি বর্ণের লেহেঙ্গা আর চোলি। আর ভাগ্নে ইমরানের সঙ্গে মিল রেখে বিয়েতে মামা আমির খান কালো স্যুট পরলেও মামি কিরণ রাও পরেছিলেন নীল-সোনালি রঙের লেহেঙ্গা-চোলি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সন্ধ্যায় মুম্বাইয়ের তাজ ল্যান্ড অ্যান্ড হোটেলে একটি পার্টির আয়োজন করা হয়। সেখানে উভয় পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। এই নব দম্পতি খুব শিগগিরই তাঁদের মধুচন্দ্রিমা উদযাপনের জন্য থাইল্যান্ডে যাবেন।উল্লেখ্য, ইমরান-অবন্তিকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় মামা আমির খানের মুম্বাইয়ের পালি হিলের বাড়িতে।