বিয়ে করলেন গুল পানাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী গুল পানাগ বিয়ে করেছেন। গত রোববার হরিয়ানায় দীর্ঘদিনের বন্ধু পাইলট রিশি আতারির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। রোমাঞ্চপ্রিয় গুল পানাগ ও রিশি আতারি সবাইকে তাক লাগাতে মোটরবাইকে চড়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হন। এ সময় রিশি নিজে চালকের আসনে এবং তাঁর পাশে বাইকের সঙ্গে যুক্ত গাড়িতে বসে ছিলেন পানাগ। তাঁদের পেছনে ছিল ২০টি মোটরবাইকের একটি সারি। পানাগ নিজেও বাইক চালনায় দক্ষ। সম্প্রতি তিনি টার্নিং ৩০ ছবির কাজ শেষ করেছেন। গুল পানাগ ১৯৯৯ সালে মিস ইন্ডিয়া নির্বাচিত হয়েছিলেন। ওয়েবসাইট।