বিয়ে করলেন জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না’ খ্যাত গায়ক এবং নির্ঝর ব্যান্ডের দলনেতা জয় শাহরিয়ার বিয়ে করলেন। পাত্রী টাঙ্গাইলের মেয়ে জেসমিন নাহার লাকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি বর্তমানে একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বেশ দীর্ঘ সময় ধরেই সম্পর্ক চলে আসছিল জয় ও লাকীর। যার ধারাবাহিকতায় পারিবারিক আয়োজনেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। ২৫ মে রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে জয় ও লাকীর বিয়ের জমকালোঅনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে ২৪ মে তাঁদের গায়েহলুদ অনুষ্ঠান হয়েছে বেশ ঘরোয়া আয়োজনের মধ্যে দিয়ে। বিয়ের আনুষ্ঠানিকতার পর ২৬ মে এমপি হোস্টেলে জয়-লাকীর বউভাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘বিয়ের অনুভূতি আসলেই অন্য রকম। নিজেকে অনেক বেশি পরিণত মনে হচ্ছে এখন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ এদিকে ব্যস্ততার কারণে আপাতত দেশের বাইরে হানিমুনে যাওয়া না হলেও সহসাই সিলেট যাওয়ার কথা রয়েছে তাঁদের।