বিয়ে করলেন ড্যানিয়েল ক্রেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমস বন্ড তারকা ড্যানিয়েল ক্রেগ বিয়ে করেছেন। অনেকটা গোপনেই দীর্ঘদিনের বান্ধবী অভিনেত্রী র্যাচেল ভাইত্সকে জীবনসঙ্গী করেছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, সম্প্রতি তাঁরা এ বিয়ে করেন। জেমস বন্ড তারকা ক্রেগের বিয়ে মাত্র চারজন লোকের উপস্থিতিতে সম্পন্ন হয়।সূত্রে জানা গেছে, ‘ড্রিম হাউস’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করতে গিয়ে দুজনের মধ্যকার সম্পর্কের শুরু। বিষয়টা সবাই টের পাওয়ার আগেই বিয়ের কাজ সেরে ফেলেছেন।ড্যানিয়েল ক্রেগ ও র্যাচেল ভাইত্স পরিচালিত ‘ড্রিম হাউস’ ছবিটি এ বছরের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।