বিয়ে করলেন ড্রিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার বিয়ে করলেন ড্রিউ ব্যারিমোর। গত শনিবার প্রেমিক উইল কোপেলম্যানকে জীবনসঙ্গী করলেন। ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোর নিজের বাড়িতে শুভ কাজটি সারলেন এই জুটি। অনাড়ম্বর এ আয়োজনে উপস্থিত ছিলেন জিমি ফ্যালন ও তাঁর স্ত্রী ন্যান্সি জুভোনেন, বিজি ফিলিপস ও তাঁর স্বামী, আর ছিলেন ক্যামেরন ডিয়াজ। ড্রিউ আছেন নতুন আরেক পরিচয়ের অপেক্ষায়। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন এই তারকা। সব মিলিয়ে নিজেকে পরিবারে থিতু দেখতে চাইছেন হলিউডে একটা সময় ‘ওয়াইল্ড চাইল্ড’খ্যাত ড্রিউ। এএনআই।