বিয়ে করলেন নাটালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন অস্কারজয়ী অভিনেত্রী নাটালি পোর্টম্যান। গাঁটছড়া বাঁধলেন কোরিওগ্রাফার বেঞ্জামিন মিলেপিডের সঙ্গে। দুই বছর ধরে মন দেওয়া-নেওয়া চলছিল তাঁদের। এরই মধ্যে অবশ্য তাঁদের ঘরে এসেছে সন্তান অ্যালেফ। ছেলের ১৩ মাস বয়সে পরিণয়ে আবদ্ধ হলেন এই জুটি। ক্যালিফোর্নিয়ার বিগ সারের নিজের বাড়ির কাছে ইহুদি ধর্মমতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তাঁরা। পারিবারিকভাবে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ব্ল্যাক সোয়ান ছবিতে অভিনয়ের জন্য ২০১১ সালে অস্কার পান নাটালি। সেই ছবির সেটে নাটালির পরিচয় হয় কোরিওগ্রাফার বেঞ্জামিনের সঙ্গে। অস্কার বিজয়ের পর পুরো অর্জনটাই বেঞ্জামিনকে উৎসর্গ করেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। কোরিওগ্রাফার পরিচয় ছাড়াও ব্যালে ড্যান্সার হিসেবেও পরিচিত বেঞ্জামিন। ব্যাঙ শোবিজ