বিয়ে করলেন নাটালি-বেঞ্জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যালিফোর্নিয়ার বিগ সারে ৪ আগস্ট স্থানীয় সময় রাত আটটায় অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বেঁধেছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান এবং ফরাসি নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার বেঞ্জামিন মিলেপিয়েড। এক খবরে এ কথা জানিয়েছে ইউএস উইকলি। গত জুলাই মাসে নাটালি ও বেঞ্জামিনের কাছের বন্ধুরা জানিয়েছিলেন, ৫ আগস্ট ক্যালিফোর্নিয়ার বিগ সারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এ তারকা জুটি। অবশেষে নির্ধারিত তারিখের এক দিন আগেই তা সেরে নিলেন নাটালি ও বেঞ্জামিন। ঘরোয়া পরিবেশে সাদাসিধে এই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন মাত্র ৬০ জন। ২০০৯ সালে ‘ব্ল্যাক সোয়ান’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে পরস্পরের প্রেমে পড়েন নাটালি ও বেঞ্জামিন। ২০১০ সালের ডিসেম্বরে তাঁদের বাগদান সম্পন্ন হয়। পরের বছরের জুনে প্রথম সন্তানের মা হন নাটালি। তবে নানা কারণে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করা হয়ে ওঠেনি তাঁদের। অবশেষে ৪ আগস্ট তাঁরা অসম্পূর্ণ সে কাজ সম্পন্ন করলেন।