বিয়ে করলেন ফারহানা মিলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ে করলেন মডেল, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী ফারহানা মিলি। ৪ জুন শুক্রবার রাজধানীতে লেডিস ক্লাবে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে উভয় পরিবারের আত্মীয়স্বজনেরা উপস্থিত ছিলেন। ‘মা-বাবার পছন্দের পাত্রকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ায় সবাই খুশি। আমারও খুবই ভালো লাগছে।’ বললেন মিলি।মিলির বর রাশিদুল ইসলাম শাওন একটি মোবাইল ফোন প্রতিষ্ঠানের সার্ভিসেস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। তিনি ২০০৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। চার ভাইয়ের মধ্যে শাওন দ্বিতীয়।উল্লেখ্য, ১৮ মার্চ রাতে ঢাকার চাইনিজ রেস্টুরেন্টে উভয় পক্ষের আত্মীয়স্বজনের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে মিলি ও শাওনের বাগদান হয়।