বিয়ে করলেন মনীষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো। মনিষা কৈরালা তাঁর পছন্দের মানুষ ব্যবসায়ী সম্রাট দাহালকে বিয়ে করে ঘর-সংসার শুরু করলেন। ৩৯ বছর বয়সী এ অভিনেত্রীর বর তাঁর চেয়ে সাত বছরের ছোট। নেপালের রাজধানী কাঠমান্ডুতে তাঁদের এ বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কাঠমান্ডুর গোর্কনা ফরেস্ট রিসোর্টে অনুষ্ঠিত মনিষা-দাহালের গতকালের এ বিয়েতে নেপাল ও ভারতের বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। তবে বলিউড অভিনেত্রী মনিষা কৈরালার এ বিয়েতে গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়নি।প্রসঙ্গত, গত এক বছর ধরে মনিষা ও দাহালের মধ্যে প্রেমের গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছিল। তারই পরিপ্রেক্ষিতে কয়েক মাস আগে একজন জ্যোতিষীর পরামর্শে তাঁরা বিয়ের দিনক্ষণ ঠিক করেন। সে অনুযায়ী গতকাল তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বলিউড অভিনেত্রী মনিষা কৈরালা নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার নাতনি।