বিয়ে করলেন মেগান ফক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডে এ সময়ের সবচেয়ে রূপসী অভিনেত্রীটি সম্প্রতি বিয়ে করেছেন। ট্রান্সফরমারস ছবির তারকা মেগান ফক্সের (২৪) সঙ্গে ছোট পর্দার তারকা ব্রায়ান অস্টিন গ্রিনের (৩৬) দীর্ঘদিনের সম্পর্ক চলছিল। ওই সম্পর্কই সম্প্রতি বিয়েতে রূপ নিল। দুজনেরই এটি প্রথম বিয়ে। তবে গ্রিনের আগের বান্ধবীর ঘরে আট বছর বয়সী একটি ছেলে আছে। মেগান ফক্স ও গ্রিনের প্রথম বাগদান হয় ২০০৬ সালে। গত জুনের শুরুর দিকে হাওয়াইয়ে ছুটি কাটাতে যান তাঁরা। সেখানে দ্বিতীয়বার বাগদান হয়। এরপর বিয়ের পিঁড়িতে বসতে আর দেরি করেননি এই তারকা দম্পতি। ওয়েবসাইট।