বিয়ে করলেন শানু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাক্স-চানেল আই তারকা শানারেই দেবী শানু বিয়ে করেছেন। ২৭ ডিসেম্বর বরিশাল শহরে পাত্র জেভিয়ার শান্তনু বিশ্বাসের বাসায় ঘরোয়াভাবে এই বিয়ের অনুষ্ঠান হলো।বিয়ের পর ঢাকায় ফিরে গতকাল শনিবার শানু জানান, জেভিয়ারের সঙ্গে তাঁর পরিচয় হয়েছে ২০০৫ সালে। ওই সময় ভালোবাসা দিবস উপলক্ষে ঈশিতা তৈরি করেছিলেন নাটক নিঝুম এক অরণ্যে। চ্যানেল আইতে প্রচারিত হয়েছিল এটি। ওই নাটকে শানুর সঙ্গে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন জেভিয়ার। সেখানেই পরিচয়। এরপর প্রেম। শানু জানান, জানুয়ারি মাসের শেষ দিকে ঢাকায় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।২০০৫ সালে লাক্স-চ্যানেল আই তারকা হয়েছেন শানু। এর পর থেকে তিনি নিয়মিত বিভিন্ন নাটকে অভিনয় করছেন।