বিয়ে করলেন হ্যালি বেরি ও মার্টিনেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বছরের প্রেম রূপ নিয়েছে বিয়েতে। গত শনিবার ফ্রান্সের ভ্যালেরি শহরে ৬০ জন পারিবারিক সদস্য ও বন্ধুবান্ধবের সামনে নতুন অধ্যায়ের শুরু করলেন হ্যালি বেরি ও অলিভিয়ের মার্টিনেজ। বিয়েতে এসেছিলেন মার্টিনেজের মা ও ভাই। ঐতিহ্যবাহী সাদা গাউনে সেজেছিলেন হ্যালি। বিয়ের অনুষ্ঠান হয়েছে ফ্রান্সের আইনকানুন অনুসারেই। উল্লেখ্য, ২০১০ সালে কাইলি মিনোগির সঙ্গে ছাড়াছাড়ি হয় অলিভিয়ের মার্টিনেজের। এরপর গত বছর থেকে মার্টিনেজের সঙ্গে হ্যালির মন দেওয়া-নেওয়া চলছিল। পিটিআই।