বিয়ে করে থিতু হচ্ছেন প্যারিস হিলটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই বিয়ের ঘণ্টা বাজতে যাচ্ছে মার্কিন মডেল, অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব প্যারিস হিলটনের। সম্প্রতি প্রেমিক রিভার ভিপেরিকে বিয়ে করে থিতু হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ৩২ বছর বয়সী ধনাঢ্য এ নারী উদ্যোক্তা। গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্ক ফ্যাশন উইকে স্প্যানিশ মডেল রিভারের সঙ্গে প্রথম সাক্ষাত্ প্যারিসের। আট মাস ধরে চুটিয়ে প্রেম করছেন তাঁরা। ২১ বছর বয়সী রিভারকেই আজীবনের সঙ্গী হিসেবে বেছে নিতে চান প্যারিস। এক খবরে এমনটিই জানিয়েছে ফিমেল ফার্স্ট ডটকম।এ প্রসঙ্গে প্যারিস জানিয়েছেন, ‘শিগগিরই বিয়ের পর্বটি সেরে ফেলতে চাই আমরা। সামনের যেকোনো সময়েই সেটা ঘটতে পারে।’ রিভার প্রসঙ্গে তিনি বলেন, ‘ওকে আমি নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করি। ওকে ঘিরেই আমার পুরো জগত্।’ প্যারিস আরও বলেন, ‘রিভারকে সঙ্গে নিয়ে চমত্কার একটি পারিবারিক জীবন শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যত দ্রুত সম্ভব মা হতে চাই আমি। আমার আশপাশে ছোট্ট ছোট্ট প্যারিসকে দেখার জন্য একদমই তর সইছে না।’