বিয়ে করেছেন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারজানা ছবি
ফারজানা ছবি

অভিনয়শিল্পী ফারজানা ছবির সঙ্গে তন্ময় সরকারের পরিচয় সেই কলেজে পড়ার সময় থেকে। তাঁরা দুজনই ছিলেন ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী। এরপর দীর্ঘদিনের বন্ধুত্ব। ছবির ভাষায়, ‘আমাদের সম্পর্কটা বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার দুই পরিবারের সিদ্ধান্তে আমাদের বিয়ে হয়েছে।’
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছবি আর তন্ময়ের আক্দ হলো। মিরপুর পল্লবী হাউজিংয়ে ছবির বাবার বাসায় ঘরোয়াভাবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। ছবি জানান, তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে আগামী ৯ মে।
তন্ময় সরকার এখন ঢাকা কর্মাস কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।