বিয়ে করেছেন শ্রাবন্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৯ সেপ্টেম্বর বিয়ে করেছেন অভিনয়শিল্পী শ্রাবন্তী। তাঁর স্বামী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক খোরশেদ আলম। পাশাপাশি এনটিভির অনুষ্ঠান বিভাগের সঙ্গেও জড়িত আছেন তিনি।বিয়ের ব্যাপারটা দুই মাস চেপে রাখার কারণ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘আমার শাশুড়ি খুব অসুস্থ। তাঁর জন্যই আমি প্রচারমাধ্যমের কাছে কিছু বলিনি। আর বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে।’শ্রাবন্তী জানান, ২৯ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে তাঁর বোনের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।