বিয়ে নিয়ে ইয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পর্কের শুরু থেকেই তাঁদের বিয়ে নিয়ে কম মাতামাতি হয়নি। কিন্তু শেষতক ব্যাপারটা এই—অজস্রবার তাঁদের বিয়ের গুজব ছড়ানোর পর এখনো সেই আগের মতোই প্রেমিক-প্রেমিকা হয়েই আছেন সাইফ আলী খান আর কারিনা কাপুর। বিয়ে নিয়ে খুব বেশি তাড়া নেই তাঁদের কারোরই। কারিনার বয়স এখন ৩০। ক্যারিয়ার মজবুত করার কাজেই ব্যস্ত তিনি। আর সাইফ? বিয়ের প্রশ্নে সাইফের উত্তরটাও বেশ বুদ্ধিমানের মতো—বিয়ে করার জন্য তাঁর দিক থেকে পুরোপুরি তৈরি তিনি। কারিনার যখনই সময়-সুযোগ হবে, তখন সঙ্গে সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে যাবেন। এখন দেখা যাক, কারিনা কী বলেন। ওয়েবসাইট।