বিয়ে নিয়ে চিন্তায় ক্লুনি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছায় হাসিমুখে ‘ব্যাচেলর’ ডিগ্রি বিসর্জন দিতে চলেছেন৷ কিন্তু গোপন সূত্রে খবর ফাঁস হয়েছে, বিয়ের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, জর্জ ক্লুনি নাকি ততই ‘নার্ভাস’ হয়ে পড়ছেন৷ বিয়ে নিয়ে ভাবতেই ঘেমে-নেয়ে একসা!
তালিয়া বালসামের সঙ্গে বিয়েটা না টেকায় এরপর আর ও পথ মাড়াননি৷ ২০ বছর ধরে হলিউডের ‘এলিজিবল ব্যাচেলর’ তকমা নিয়ে ছিলেন৷ কিন্তু আমাল আমালুদ্দিন জীবনে আসার পর সব ওলট-পালট হয়ে গেল৷ ক্লুনির কাছের একটি সূত্র বলেছে, ‘ও অবশ্যই আমালকে ভালোবাসে, ওকে বিয়ে করার ব্যাপারেও কোনো দ্বিধা নেই৷ কিন্তু বিয়েটা নিয়ে ও সত্যিই নার্ভাস৷ বিয়েটা আবারও ব্যর্থ হয় কি না, এটাই ওকে ভাবাচ্ছে৷ আরেকটা বিবাহবিচ্ছেদ ওর কাছে মৃত্যুর সমান হবে৷’ পিটিআই৷