বিয়ে নিয়ে নানা গুঞ্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে জানা গেল, অক্টোবরেই বিয়ের পিঁড়িতে বসছেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। গুঞ্জন শোনা যাচ্ছে, অক্টোবরের ১৬ তারিখই সেই দিন। এদিকে বউমার কাপড়-চোপড় কোথায় কার কাছ থেকে বানিয়ে আনছেন, এ ব্যাপারেও ‘স্পিকটি নট’ হয়ে আছেন শর্মিলা ঠাকুর। তবে মুখ খুললেন মনীষ মালহোত্রা। তিনিই নাকি কারিনার বিয়ের সাজ-পোশাক ডিজাইন করেছেন। তিনি বললেন, ‘অভিনেত্রী এবং ব্যক্তিগত জীবনে কারিনা খুব সাদামাটা সাজ পছন্দ করেন। এমনিতেই তিনি অনেক সুন্দর। তাই শাড়ি এবং জামা-কাপড় খুব সাধারণভাবেই তৈরি করার চেষ্টা করেছি।’ মনীষের মুখ থেকেই শোনা গেল, পতৌদির নবাববাড়িতেই খুব অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়েটা সারবেন সাইফিনা। বিবাহোত্তর সংবর্ধনা হবে দিল্লিতে। সেখানে বলিউডের অনেক তারকা থাকলেও সাইফের অনেক আত্মীয়স্বজনকে দেখা যাবে না! কেন? তা কেউ বলতে পারছে না! আইএএনএস।