বিয়ে নিয়ে পামেলার কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পামেলা অ্যান্ডারসন
পামেলা অ্যান্ডারসন

তিনজন স্বামীকে বিয়ে করেছেন চারবার। রিক সলোমনকেই বিয়ে করেছেন দুবার। সেই বিয়েটাও টিকল না। বিয়ে নিয়ে স্বাভাবিকভাবেই পামেলা অ্যান্ডারসনের অভিজ্ঞতাটা তিক্ত। সলোমনের সঙ্গে বিচ্ছেদের পরপরই নিজের সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফেসবুকে বড়সড় একটা কবিতা পোস্ট করেছেন এই ‘বেওয়াচ’ তারকা। সেই কবিতায় পামেলা লিখেছেন, ‘আমি প্রেমে পড়তে ভালোবাসি। কিন্তু প্রত্যাশার দাবি সুখী হওয়াকে কঠিন করে তোলে।’ পুরুষদের বিরুদ্ধে তাঁর তির, ‘কোনো পুরুষই আমাকে বুঝতে পারেনি।’ বলেছেন, কখনোই ধনী ব্যক্তিকে বিয়ে করতে নেই। আইএএনএস।