বিয়ে নিয়ে সাইফের অন্য সুর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছুদিন আগে ছেলের বিয়ের তারিখ ঘোষণা করেছিলেন শর্মিলা ঠাকুর—এ বছরের ১৬ অক্টোবর কারিনা কাপুরকে বিয়ে করছেন সাইফ আলী খান। বিয়েতে কারিনা কী পোশাক পরবেন, তাঁর অলংকার কে তৈরি করছেন—সবই প্রচার করেছে বিভিন্ন গণমাধ্যম। কিন্তু না, এবার সাইফ জানালেন, এখনো নাকি বিয়ের তারিখ আর স্থান চূড়ান্ত হয়নি!সাইফ বললেন, ‘এখন পর্যন্ত বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কারিনার অভিভাবকের সঙ্গে আলোচনা করতে হবে। তা এখনো হয়নি।’তবে বিয়েটা যে এ বছরই হচ্ছে, তা নিশ্চিত করেছেন সাইফ আলী খান।সম্প্রতি সঞ্জয় লীলা বানশালি তাঁর রাম-লীলা ছবি থেকে বাদ দিয়েছেন কারিনাকে। অনেকেই বলছেন, কারিনার বিয়ের তারিখ জানার পর এ সিদ্ধান্ত নিয়েছেন বানশালি। জি নিউজ।