বিয়ে নিয়ে সুর পাল্টালেন জন অ্যাব্রাহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপাশা বসুর সঙ্গে বিচ্ছেদের পর ব্যাংকার প্রিয়া রাঞ্চালের সঙ্গে প্রণয়ে জড়ান বলিউডের অভিনেতা জন অ্যাব্রাহাম। এ বছরই প্রিয়াকে বিয়ে করবেন বলে নিশ্চিত করেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি ভিন্ন সুরে কথা বললেন ৩৯ বছর বয়সী ‘ঝুটা হি সাহি’ তারকা। বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না জন। আড়ালে রাখতে চান নিজের ব্যক্তিজীবনের ঘটনাপ্রবাহ। তার পরও তাঁর বিয়ে নিয়ে সবার মধ্যে ব্যাপক কৌতূহলের কারণে প্রায়ই এ নিয়ে সংবাদকর্মীদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। সম্প্রতি এমনই এক প্রশ্নের জবাবে জন বললেন, ‘আমি ঠিক জানি না, কবে আমার বিয়ে হবে। তবে সময় হলে ঠিক ঠিক বিয়ের কাজটি সেরে ফেলব। এ মুহূর্তে মা-বাবার সঙ্গে সময় কাটাতেই ভালো লাগছে আমার।’অথচ খুব বেশি দিন হয়নি জন বলেছিলেন, ‘এ বছরের মধ্যেই প্রিয়াকে বিয়ে করব আমি। আমাদের মধ্যে বোঝাপড়াটা অনেক ভালো। কোনো রকম রাখঢাক ছাড়াই সব বিষয় নিয়ে কথা বলতে পারি আমরা। প্রিয়া আমাকে অনেক বেশি আবেগতাড়িত করে। চাইলে যেকোনো সময় ওর সঙ্গে সংসার শুরু করতে পারি। মাঝেমধ্যে আমাদের ভেতর তর্ক-বিতর্ক হলেও কখনোই ঝগড়াঝাটি হয় না।’ এক খবরে এমন তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। হঠাত্ করে বিয়ে নিয়ে সুর পাল্টানোয় জন অ্যাব্রাহাম সম্পর্কে অনেকে মন্তব্য করেছেন, তবে কি বিপাশার পর এবার প্রিয়ার সঙ্গেও বিচ্ছেদের পথে হাঁটতে যাচ্ছেন তিনি! জনের ভাষ্য, মা-বাবার সঙ্গে সময় কাটাতে ভালো লাগছে তাঁর। তার মানে কি প্রিয়ার সঙ্গ আর ভালো লাগছে না! যে যা-ই বলুক, শিগগিরই বিয়ে করে থিতু হবেন জন—এটাই সবার প্রত্যাশা।