বিয়ে নয়, বাগদান হয়েছে সেলিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীল নয়না অভিনেত্রী সেলিনা জেটলি বিয়ে করেছেন—কয়েক দিন ধরে এমন খবর ভেসে বেড়াচ্ছিল বলিউডের বাতাসে। কিন্তু এই অভিনেত্রীর এক প্রতিনিধি খবরের সত্যতা উড়িয়ে দিলেন। তিনি জানান, সেলিনা বিয়ে করেননি। তবে পিটার হ্যাগ নামে দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বাগদান হয়েছে। গত দুর্গাপূজায় পরিবারের সবার উপস্থিতিতেই বাগদানের কাজটি সেরে নিয়েছেন এই জুটি। তবে বিয়ের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। ওয়েবসাইট।