বিয়ে ভাঙল মনীষার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায়ী সম্রাট দালালকে বিয়ের পর থেকেই সুখ ছিল না মনীষা কৈরালার মনে। এমনকি এ নিয়ে টুইটার পোস্টও করেছেন তিনি। শেষমেশ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন এই জুটি। বিয়ের কয়েক মাস পরই কাছের বন্ধুদের মনীষা বলেছিলেন, তিনি সুখী নন। তার পরও চেষ্টা করেছেন মানিয়ে নিতে। নেপালে গিয়ে থাকতেও শুরু করেছিলেন। কিন্তু দুই বছর চেষ্টার পর হার মানলেন। এখন ভারতেই থাকছেন তিনি। মুম্বাই মিরর।