বিয়েই করবেন না নার্গিস ফখরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার্গিস ফখরি
নার্গিস ফখরি

তাঁর প্রেমে না পড়াটাই অন্যায়। সেই নার্গিস ফখরির প্রেমে পড়ে বিশ্বের লাখো যুবক হয়তো তাঁকে নিজের ভাবীবধূ হিসেবেই কল্পনায় দেখেন। তবে তাঁদের জন্য হূদয়ভাঙা একটা খবর আছে। নার্গিস যে বিয়ে করবেন না বলেই পণ করে বসে আছেন!
এর আগে দীর্ঘদিন একজনের সঙ্গে প্রেম করেছেন। চার বছর ছিলেন একই ছাদের নিচে। কিন্তু প্রেমিক বিয়ের কথা তুলতেই সম্পর্কের ইতি টেনে দেন নার্গিস। বিয়ের ব্যাপারে নিজের ভাবনা এখনো বদলাননি।
নার্গিস বলেন, ‘আমি যে কাজ করি, তাতে অন্য একজনকে ভালোভাবে জানার মতো যথেষ্ট সময় পাই না। তা ছাড়া আমি স্বাধীনচেতা নারী। আমি ঘুরতে ভালোবাসি, সংস্কৃতিমনাও। আমার মনে হয় না বিয়েটা জরুরি কিছু।’ টিএনএন।