বিয়েটা ভাগ্যের ব্যাপারই বটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট ব্ল্যানচেট
কেট ব্ল্যানচেট

সুখী দাম্পত্যের রহস্য কী? কতজন কত কথাই তো বলবেন। তবে কেট ব্ল্যানচেটের সঙ্গে একমত হবেন অনেকেই। তিনি কোনো পরামর্শ দেননি। পুরোটাই ছেড়ে দিয়েছেন ভাগ্যের ওপর। ভাগ্য আর সততা—দুটোই নাকি তাঁর সুখী দাম্পত্যের রহস্য।
১৬ বছর ধরে স্বামী অ্যান্ড্রু অ্যাপটনের সঙ্গে সংসার করছেন। তিন সন্তানের মাও হয়েছেন। তবে তাঁর মতে, অন্য যে কারও চেয়ে অভিনয়শিল্পীদের দাম্পত্য জীবন বেশি কঠিন।
তবে এ-ও স্বীকার করেছেন যে অ্যান্ড্রুর মতো এত ভালো স্বামী পাওয়াও ভাগ্যের ব্যাপার। এএনআই।