বিয়েতে অবিশ্বাস ক্রিস্টেন স্টুয়ার্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে বিয়ের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না টোয়ালাইট ছবির অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। একই ছবিতে তাঁর সহ-অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ২১ বছর বয়সী এই অভিনেত্রী। সম্প্রতি একটি জার্মান ম্যাগাজিনে দেওয়া সাক্ষাত্কারে স্টুয়ার্ট বলেন, ‘দুটি মানুষ সারা জীবনের জন্য একত্রে থাকবে—এ ভাবনাটা আমার পছন্দ। কিন্তু আমার বেলায় আমি বলব, সেই একত্রে থাকার বিষয়টিকে একটিমাত্র স্বাক্ষর দিয়ে সিলগালা করে দেওয়ার কোনো মানে হয় না।’ টোয়ালাইট সিরিজের পরবর্তী ছবিটি এ বছরের শেষ নাগাদ মুক্তি পাবে। ছবিতে বেলা (স্টুয়ার্ট) ও এডওয়ার্ডকে (রবার্ট) বিয়ে করতে দেখা যাবে। ক্যামেরার সামনে নকল বিয়েতে কেমন লেগেছে—এমন এক প্রশ্নের জবাবে স্টুয়ার্ট বলেন, ‘শ্বেত-শুভ্র’ দীর্ঘ গাউন পড়ে ‘আই ডু’ বলাটা পুরোনো প্রথা। ছবিতে কাজটি করে ভালোই লেগেছে। তাই বলে বাস্তবে নয়।’ আইএএনএস।