বিয়েতে ৩০ পোশাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যান্ড বাছাই হয়ে গেছে, মারকেসা ব্র্যান্ডের পোশাকই বিয়েতে পরবেন মাইলি সাইরাস। তবে অন্যদের তো আর ফেলতে পারেন না। মোটমাট ৩০টি পোশাকই নাকি পরা হবে তাঁর। মাইলি বললেন, ‘মারকেসার পোশাকগুলো দারুণ। তবে এত ডিজাইনার পোশাক তৈরি করেছেন যে, আমি বোধ হয় বিয়েতে ৩০টি পোশাকই পরব।’ গত বছর জুনে বাগদান হয়েছে মাইলি সাইরাস আর লিয়াম হেমসওয়ার্থের। তবে বিয়ে নিয়ে নাকি তেমন তাড়া নেই তাঁদের। মাইলি বললেন, ‘আমরা এখনো সবকিছু চূড়ান্ত করিনি। লিয়াম তো বেশ ধীরেসুস্থে এগোচ্ছে।’ পিটিআই।