বিয়ের কথা ভাবছেন ড্যানিয়েল র্যাডক্লিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যারি পটার ছবির জাদুতে এত দিন বুঁদ হয়ে ছিল তামাম দুনিয়ার ভক্ত ও দর্শকেরা। এবার হ্যারি পটার-এর অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ নিজেই এক তরুণীর জাদুতে সম্মোহিত হয়ে পড়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সে কথা স্বীকারও করেছেন। কিন্তু প্রেয়সীর নাম বলেননি। সম্প্রতি নিউইয়র্কের রাস্তায় দুজনকে পাশাপাশি হেঁটে যেতে দেখা গেছে। এবার আর চাপা থাকেনি খবর। জানা গেল, হ্যারি পটার ছবির সহকারী প্রযোজক রোজান্নে কোকার হচ্ছেন র্যাডক্লিফের কাঙ্ক্ষিত সেই নারী। বছর খানেক ধরে চুটিয়ে প্রেম করছেন তাঁরা। এবার বিয়ে-থা করার চিন্তা করছেন, জানালেন র্যাডক্লিফের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। এদিকে মেয়ের বাবারও সম্মতি আছে। সুতরাং আপাতদৃষ্টিতে র্যাডক্লিফের বিয়েতে কোনো বাধা নেই। পিটিআই।