বিয়ের খবরটা গুজব ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক কলেজ। নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন পল্লব বিশ্বাস। এতে অভিনয় করছেন নিলয়। কথা হলো তাঁর সঙ্গে।‘কলেজ’ নাটকে কাজ করতে কেমন লাগছে?এই ধারাবাহিকের পুরো শুটিংটাই মজার। ওই সময় স্মৃতিকাতর হয়ে পড়ি। কলেজের সেই দিনগুলোর কথা মনে পড়ে। সেই দিনগুলো কি ভোলা যায়? ২০০২ সালে আমি ছিলাম সাভার কলেজের ছাত্র। স্কুল বা কলেজে কখনো হোস্টেলে থাকা হয়নি। কলেজ নাটকে কাজ করতে গিয়ে হোস্টেলে থাকার অভিজ্ঞতা হলো।আপনি তো চলচ্চিত্রেও অভিনয় করছেন। চলচ্চিত্রে কাজের খবর কী?আমি এখন একসঙ্গে দুটি চলচ্চিত্রের কাজ করছি। রূপগাওয়াল ছবির শুটিং শেষ। এখন সম্পাদনার কাজ হচ্ছে। আর অল্প অল্প প্রেমের গল্প ছবির একটি গানের শুটিং বাকি আছে। শিগগিরই গানটির শুটিং হবে। নির্মাতাদের কাছ থেকে জানতে পেরেছি, কাছাকাছি সময়ে দুটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।ইদানীং যে কাজগুলো করছেন, এর মধ্যে কোনটি আপনার নিজের কাছে খুব উল্লেখযোগ্য বলে মনে হয়েছে?এখন পর্যন্ত যে কাজগুলো করেছি, তা প্রায় একই রকম। তবে এ মাসের শেষ দিকে দুটি নাটকের কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে—সুর ও পথ গেছে বেঁকে। দুটি নাটকের গল্পই আমার কাছে রোমাঞ্চকর বলে মনে হয়েছে। নাটক দুটির কাজ হবে খাগড়াছড়িতে। আশা করছি, এই কাজ দুটি উল্লেখযোগ্য হবে।এবার আপনার ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে কথা বলছি। কিছুদিন আগে শখ ও আপনার বিয়ের কথা শোনা গিয়েছিল...না না না। আমরা এখনো বিয়ে করিনি। বিয়ের খবরটা গুজব ছিল। তবে এটা ঠিক, আমরা একজন আরেকজনকে ভালোবাসি। আমরা খুব ভালো বন্ধু। আশা করছি, ভবিষ্যতে সবাইকে একটা ভালো খবর দিতে পারব।বিনোদন প্রতিবেদক