বিয়ের গুজব!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবির মতো নির্জন-সুন্দর এক দ্বীপ। দ্বীপের গির্জাটা চোখে পড়ার মতো। অতিথি বলতে শুধু খুব কাছের আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধব। এর মধ্যেই অনাড়ম্বর বিয়ের আয়োজন। ইতালির সিসিলির নির্জন এক দ্বীপে একরকম গোপনেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন ব্রিটেনের সুপার মডেল কেট মস। বর দ্য কিলস রক ব্যান্ডের গিটারবাদক জ্যামি হিন্স। সাদা পোশাক পরনে, খালি পায়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কেট। হ্যাঁ, গত ৭ আগস্ট তাঁর গোপন বিয়ের এসব বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছে বহু ওয়েবসাইট আর সংবাদমাধ্যমে। কিন্তু এর মধ্যেই আরেক নাটক। হিন্সের সঙ্গে বিয়ের কথা পুরোপুরি অস্বীকার করেছেন কেটের একজন মুখপাত্র। সত্যি কোনটা? বোঝা সত্যিই দায়। ওয়েবসাইট।