বিয়ের জন্য গাগাকে টেলরের তাড়া...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগে হলিউড অভিনেতা টেলর কিনে বাগদানের আংটি পরিয়েছিলেন মার্কিন গায়িকা লেডি গাগার অনামিকায়। গত বছর ভালোবাসা দিবসে গাগার সঙ্গে এই ‘শিকাগো ফায়ার’ অভিনেতার বাগদান হয়। এরপর থেকেই বিয়ের পরিকল্পনা করছেন টেলর। কিন্তু গাগার যেন তাতে মন নেই!
গাগা এখনো বিয়ের আয়োজন নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। টেলরেরও যেন আর তর সইছে না, বিয়ের জন্য গাগাকে তাড়া দিয়েই চলেছেন।
গাগার এমন আচরণে নাকি প্রচণ্ড হতাশ টেলর। বিয়ের সব পরিকল্পনা তিনি করছেন, কিন্তু গাগার অনীহায় বিয়ের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এমনকি কোথায় তাঁদের বিয়ে হবে—ঠিক হয়নি তা–ও।
হতাশ টেলর নাকি শেষমেশ গাগাকে বলে দিয়েছেন, ‘বিয়ে করলে এখনই করো, নইলে কখনো নয়!’ পিটিআই।