বিয়ের তারিখ ঠিক হয়নি: ব্র্যাড পিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক দিন ধরে একই ছাদের নিচে থাকছেন হলিউডের জনপ্রিয় দুই তারকা ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু বিয়ের খবর নেই। হালে খবর রটেছে, আগামী আগস্টে নাকি বিয়ের কাজটা সেরে ফেলছেন তাঁরা। বাস্তবে দুজনে কাজ নিয়ে এতই ব্যস্ত যে বিয়ের জন্য দিনক্ষণ ঠিক করতে পারছেন না। কান চলচ্চিত্র উৎসবে সাংবাদিকেরা ব্র্যাড পিটকে বিয়ের খবর নিতে চেপে ধরলে তিনি বলেন, ‘সত্যি বলতে কি, বিয়ের কোনো তারিখ ঠিক করিনি আমরা!’ দ্য মিরর-এ তাঁর উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, ‘এ ব্যাপারে আমাদের অবশ্য টনক নড়েছে।’ কিন্তু ঘটনা ওই টনক নড়া পর্যন্তই। এর আগে গত এপ্রিলে বাগদানের কথা ঘোষণা করেন তাঁরা। এএনআই।