চ্যানেল আইতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। লিখেছেন ফারজানা আফরিন, পরিচালনা করেছেন তাহের শিপন। অভিনয় করেছেন সুজানা। কথা হলো তাঁর সঙ্গে।‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ নাটকে নামভূমিকায় অভিনয় করেছেন। কেমন লাগছে?এমন একটা সুযোগ পাব, ভাবতেই পারিনি। আমি ১০ বছর ধরে কাজ করছি। এই পুরো সময়টাতে মডেলিংই বেশি করেছি। নাটকের সংখ্যা একেবারেই কম। নাটকের ব্যাপারে আমার মধ্যে একটা ভীতি কাজ করে। কিন্তু এই নাটকের পরিচালক পুরো ব্যাপারটি এতটাই সহজ করে দিলেন যে মনেই হয়নি অভিনয় করছি। আর এখানে গল্পটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে।নাটকের কোন দৃশ্যে আপনি কাজ করে আনন্দ পেয়েছেন?নাটকে আমার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন এজাজুল ইসলাম। তিনি আমাকে জোর করে বিয়ে করেন। তাঁর সঙ্গে ঝগড়ার কিছু দৃশ্য ছিল। যখনই তাঁর মুখের দিকে তাকাতাম, তখনই খুব হাসি পেত, ঝগড়ার জন্য নিজেকে কোনোভাবেই প্রস্তুত করতে পারতাম না। বারবার শট দিতে হতো।হূদয় খান ও আপনাকে নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। আপনারা বিয়ে করছেন কবে?বিয়ের তো প্রশ্নই আসে না। হূদয় শুধুই আমার ভালো বন্ধু—এর বাইরে কিছু নয়। কোনো দিন বলিনি আমরা বিয়ে করব। সামনে ওর অনেকটা সময় পড়ে আছে। আমি ওর সুন্দর এবং সফল একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। হূদয়ের সঙ্গে এ বিষয় নিয়ে অনেক আগেই কথা হয়ে গেছে। আমরা আমাদের বন্ধুত্বকে শ্রদ্ধা করি। আর আমার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবে আমার পরিবার।