বিয়ের পর আবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর আবারও মুম্বাই এলেন মনিষা কৈরালা। তবে হানিমুনে নয়, তিনি মুম্বাই এসেছেন একটা ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য। মনিষা মুম্বাইয়ে যোগরাজ সিনেভেস্টার একটি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন। এখনো পর্যন্ত নাম চূড়ান্ত না হওয়া এ ছবিতে মনিষাকে একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে। ছবির অন্যান্য কাজ শেষ করেই মনিষা আবার ফিরে যাবেন দেশে, স্বামীর কাছে। এ ছাড়া এরই মধ্যে মনিষার হাতে রয়েছে দিপ্তি নাভালের দো পয়সা কি ধুপ চার আনা কি বারিস ছাড়াও আরও দুটি ছবি।প্রসঙ্গত, মনিষার বলিউড যাত্রা শুরু হয় ১৯৯১ সালে সুভাষ ঘাই পরিচালিত সওদাগর ছবির মধ্য দিয়ে। ছবিটিতে তিনি রাধা চরিত্রে অভিনয় করেন।