বিয়ের পর মুম্বাইয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের পর আবারও মুম্বাই এলেন মনীষা কৈরালা। তবে হানিমুনে নয়, তিনি মুম্বাই এসেছেন একটা ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য। মনীষা মুম্বাইয়ে যোগরাজের একটি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন। নাম চূড়ান্ত না হওয়া এ ছবিতে মনীষাকে একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে। ছবির আনুষঙ্গিক কিছু কাজ শেষ করেই মনীষা আবার ফিরে যাবেন নেপালে, স্বামী সম্রাট দাহালের কাছে। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। মনীষার হাতে রয়েছে দীপ্তি নাভালের দো পয়সা কি ধুপ চার আনা কি বারিস ছাড়া আরও দুটি ছবি।