বিয়ের পিঁড়িতে জির্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক জির্যা বিয়ের পিঁড়িতে বসছেন। পাত্রী উত্তর প্রদেশের লক্ষৌর বাসিন্দা মোহনা রোটলানি। জির্যা জানালেন, পরিবারের সবার পছন্দের মেয়েকেই বিয়ে করছেন তিনি। এই বিয়ে হবে ২৪ ফেব্রুয়ারি। বিয়ের আসর বসছে কলকাতার নিকো পার্কের ওয়েট এন ওয়াইল্ডে। গত মঙ্গলবার কলকাতার সিটি সেন্টারের এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের বিয়ের কথা জানান জির্যা।