বিয়ের বাদ্যি বাজে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের সব আয়োজনই শেষ করে এনেছেন কেটি পেরি ও রাসেল ব্র্যান্ড জুটি। ব্রিটিশ কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ড আর সংগীতশিল্পী কেটি পেরির বিয়েটা হচ্ছে ভারতে। জানা গেছে, ২৫ অক্টোবরের মধ্যেই হবে বিয়ে।ভারতের একটি জাতীয় পার্কের বিলাসবহুল রিসোর্টে থাকছেন এখন তাঁরা। অতিথিরাও পৌঁছে গেছেন। ২৩ অক্টোবর জয়পুর রওনা দেবেন তাঁরা।নিরাপত্তার কারণে বিয়ের তারিখ প্রকাশ করা হয়নি। তবে তাঁদের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, জয়পুরের রামবাগ প্যালেসে ২৩ অথবা ২৪ অক্টোবর বিয়ে হবে। বিয়ের অনুষ্ঠানে লেডি গাগা ও রিয়ানার যোগ দেওয়ার সম্ভাবনা আছে। ওয়েবসাইট।