বিয়ের স্যুট বানাতে লন্ডন যাচ্ছেন সাইফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের স্যুট বানাতে কাল ১৭ সেপ্টেম্বর সাইফ আলী খান যাচ্ছেন লন্ডনে। লন্ডনের পোশাক সাইফের খুব পছন্দ। তবে এবার তাঁর সঙ্গে যাচ্ছেন না হবু স্ত্রী কারিনা কাপুর। দুই দিন থেকেই সাইফ মুম্বাইয়ে ফিরবেন ২০ সেপ্টেম্বর। কারণ, ২১ সেপ্টেম্বর যে কারিনার জন্মদিন।সাইফ ও কারিনার বিয়ের দিন-তারিখ এখনো প্রকাশ্যে ঘোষণা করা হয়নি। তবে বলিউডের খবর, অক্টোবরেই হচ্ছে এই বিয়ে। এরই মধ্যে বিয়ের নিমন্ত্রণপত্রও ছাপানো হয়েছে। আর তা আত্মীয়স্বজনদের দেওয়া শুরু করেছেন সাইফের মা শর্মিলা ঠাকুর।