বীণা খুব পছন্দের আর ভালো লাগার চরিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক যাও পাখি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন আজাদ আবুল কালাম। এতে অভিনয় করছেন বিজরী বরকতউল্লাহ। কথা হলো তাঁর সঙ্গে।‘যাও পাখি’ ধারাবাহিকে কাজের খবর কী?কাজ হচ্ছে। দিলারা জামান যুক্তরাষ্ট্রে গেছেন। তাঁর অংশগুলো আগেই হয়ে গেছে। এখন অন্যদের কাজ হচ্ছে। এরই মধ্যে ৮০ পর্ব পর্যন্ত আমরা কাজ করেছি। শুরুতে এই ধারাবাহিকের কাজ হতো উত্তরায়, লাবণী-২ বাড়িতে। এখন কাজ করছি লাবণী-৪ বাড়িতে। নাটক দেখে কিন্তু সেটা বোঝার উপায় নেই। কারণ ভেতরটা আগের মতোই সাজানো হয়েছে। এই নাটকে আপনি ‘বীণা’ চরিত্রে অভিনয় করছেন। কেমন লাগছে?যাও পাখি উপন্যাসটি আমি অনেক আগেই পড়েছিলাম। তখনই বীণাকে একটু আলাদা মনে হতো। গতানুগতিক গৃহবধূ। কিন্তু তার মধ্যে অনেক দিক আছে—ইতিবাচক ও নেতিবাচক দুই-ই। বলতে পারেন, বীণা অনেকটা স্বপ্নে দেখা কোনো চরিত্র। আমার খুব পছন্দের এবং ভালো লাগার।দিলারা জামান তো এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। এরপর এ ব্যাপারটা কেমন উদ্যাপন করলেন?যখন ঘোষণা হলো, তখন তো উদ্যাপন করার কোনো সুযোগ ছিল না। কারণ, এ নাটকের শুটিং স্থগিত ছিল। কয়েক দিন আগে কাজ শুরু হওয়ার পর সবাই মিষ্টি খেয়েছি। আরও মজার ব্যাপার হলো, নাটকে আমার মেয়ের চরিত্রে অভিনয় করছে ওয়াফা। ওয়াফাও এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। আমাদের শুটিংয়ের বাড়িতে তাই বেশ আনন্দ হয়েছে।এখন কোনো নাটকে কাজ করছেন?হ্যাঁ, দেশ টিভির জন্য তানভীর আহমেদ তৈরি করছেন ধারাবাহিক নাটক মেট্রো। এতে আমি একজন মানসিক রোগী। এই শহরে নাটকটি তৈরি হচ্ছে একজন অভিনেত্রীর অভিনয়জীবনের শেষ দিকের ঘটনা নিয়ে। নাটকে আমি সেই অভিনেত্রীর চরিত্রে অভিনয় করছি। আর ট্যাক্সি ড্রাইভার নামে এর আগে একটি ধারাবাহিক প্রচারিত হয়েছে। এবার এর সিক্যুয়াল তৈরি হচ্ছে, নাম ইউ টার্ন ট্যাক্সি ড্রাইভার। এবার নাটকে একজন কর্মজীবী নারীর গল্প তুলে ধরা হয়েছে।