এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কোথায় পাব তারে’। এটি লিখেছেন ইরাজ আহমেদ এবং পরিচালনা করেছেন এস এ হক। এনটিভিতে প্রচারিত হবে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ধূপছায়া’। দুটি নাটকেই অভিনয় করছেন মম। কথা হলো তাঁর সঙ্গে।নতুন কোনো নাটকের কাজ করছেন নাকি?হ্যাঁ, পথের দাবি। শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করছেন এ ডি দুলাল। নাটকে আমি অভিনয় করছি ‘দুর্গা’ চরিত্রে। উপন্যাসটি অনেক আগে পড়েছিলাম। তখন তো অনেকের লেখাই পড়েছি—রবীন্দ্রনাথ ঠাকুর, শরত্চন্দ্র, সুনীল, সমরেশ মজুমদারসহ আরও অনেকের। তা শুধু পড়ার জন্যই পড়েছি। কিন্তু এখন নাটকে কাজ করার আগে ‘পথের দাবি’ আবার যখন পড়তে গেলাম, তখন খুব কঠিন মনে হয়েছে। মনে হচ্ছে, যেন পরীক্ষার জন্য পড়ছি।‘পথের দাবি’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।পথের দাবি নাটকে ‘দুর্গা’ চরিত্রে অভিনয় করতে এসে অনেক আচার-অনুষ্ঠান শিখতে হয়েছে। মাত্র তো কয়েক দিন কাজ হলো। শুনেছি, নাটকটির দৈর্ঘ্য হবে ১০৪ পর্ব। সামনে অভিজ্ঞতা আরও অনেক হবে।‘ধূপছায়া’ নাটকের খবর কী?নাটকে আমাদের পরিবারে নানা রকম জটিলতা তৈরি হয়েছে। আমার স্বামী নিজেদের পারিবারিক প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দিয়েছেন। এখন যেখানে যোগ দিয়েছেন, সেখানকার সঙ্গে আমার শ্বশুরবাড়ির বিরোধ অনেক দিনের। এই গল্প নিয়েই এখন কাজ হচ্ছে।আর ‘কোথায় পাব তারে’?এই নাটকের গল্প তো একই ব্যবসার সঙ্গে জড়িত কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে। তাদের মধ্যে লাগাতার প্রতিযোগিতাই বিভিন্ন পর্বে তুলে ধরা হচ্ছে।স্বাধীনতা দিবসের জন্য কোনো নাটকে কাজ করেছেন?একজন বীরাঙ্গনা নামে একটি নাটকে কাজ করেছি। ‘বীরাঙ্গনা’ চরিত্রটি আমিই করেছি। খুব কঠিন একটা কাজ। সেই সময়ের আবহ এবং একজন বীরাঙ্গনার মানসিক অবস্থা তুলে ধরার জন্য আমাকে অনেক সময় স্কুলের একটি কক্ষে আটকে রাখা হয়। এরপর যখন বাইরে আনা হলো, তখন নিজের মধ্যে সত্যি একটা পরিবর্তন অনুভব করলাম। মুক্তিযুদ্ধের সময় এভাবে যে নারীদের ওপর নির্যাতন চালানো হয়েছিল, তাঁদের কথা খুব মনে হচ্ছিল। তাঁদের ঋণ কোনো দিন শোধ হবে না।বিনোদন প্রতিবেদক