বুদ্ধদেব বনাম রঞ্জিত মল্লিক অথবা নচিকেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বেশ কজন শিল্পীকে মনোনয়ন দিচ্ছেন। কারা মনোনয়ন পাচ্ছেন, তা এখনো ঘোষণা দেওয়া হয়নি। তবে এরই মধ্যে চলচ্চিত্র অভিনেতা রঞ্জিত মল্লিক এবং সংগীতশিল্পী নচিকেতার নাম কলকাতায় খুব বেশি আলোচিত হচ্ছে। নচিকেতা এর আগে সিঙ্গুর আর নন্দীগ্রাম আন্দোলনে মমতার পাশেই থেকেছেন। কিন্তু এই দুজন কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।তৃণমূল সূত্রে বলা হয়েছে, তাঁদের অবশ্যই কলকাতায় সিপিএমের দুজন গুরুত্বপূর্ণ প্রার্থীর বিরুদ্ধে লড়তে হবে। রাজনৈতিক মহলের খবর, নচিকেতা অথবা রঞ্জিত মল্লিককে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিপক্ষে যাদবপুরে মনোনয়ন দেওয়া হবে।