বুদ্ধিজীবী দিবসে ‘পিতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তি পাচ্ছে মাসুদ আখন্দ পরিচালিত ছবি পিতা। মাসুদ আখন্দ বলেন, ‘ছবিটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে, তাই মুক্তির জন্য বুদ্ধিজীবী দিবসকে বেছে নিয়েছি।’ তথ্যসচিব ও সেন্সর বোর্ডের চেয়ারম্যান হেদায়েতউল্লাহ আল মামুন বলেন, ‘মুক্তিযুদ্ধের কিছু ঘটনা ছবিটিতে চমৎকার করে তুলে ধরা হয়েছে, বিশেষ করে সাধারণ মানুষের ওপর নির্যাতনের দিকটি। পাশাপাশি রয়েছে নির্যাতিত মানুষের অনুভূতির কথা। আমরা মনে করছি, আজকের প্রজন্মের ছেলেমেয়েদের তা জানা উচিত। তাই বিনা কর্তনে ছবিটির ছাড়পত্র দিয়েছি।’ পিতা মাসুদ আখন্দ পরিচালিত প্রথম চলচ্চিত্র। কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, সম্পাদনা ও কোরিওগ্রাফি করেছেন তিনি। জানা গেছে, এই ছবির মধ্য দিয়ে বড় পর্দায় প্রথম অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা কল্যাণ। ছবিতে আরও অভিনয় করেছেন শায়না আমিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, শামীমা নাজনীন প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও এরশাদ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শাওন, চঞ্চল চৌধুরী, সায়ান, শাকিল, পান্থ কানাই, পলাশ, কনা ও তূর্য।