বুধবার থেকে ছায়ানটে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কৈশোর তারুণ্যে বই’-এর উদ্যোগে দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থার আয়োজনে কাল থেকে ছায়ানটে শুরু হচ্ছে পাঁচ দিনের বইমেলা। ধানমন্ডি ছায়ানট সংস্কৃতি-ভবনে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা উদ্বোধনে প্রধান অতিথি থাকবেন ছায়ানটের সভাপতি অধ্যাপক সন্‌জীদা খাতুন। আরও উপস্থিত থাকবেন সাংবাদিক তুষার আবদুল্লাহসহ প্রকাশকবৃন্দ। 

বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। ছায়ানটের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং নালন্দা শিশু শিক্ষালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ মেলায় ও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। মেলায় শিশু-কিশোরদের বিপুল বইসহ দেশের শীর্ষস্থানীয় প্রকাশকদের যৌথ অংশগ্রহণে ছাত্র-ছাত্রীদের বইপড়া ও নিজের গল্প বলার আয়োজনসহ নানা কর্মসূচি রয়েছে।
মেলায় অংশ নেবে প্রথমা প্রকাশন, অনন্যা, অনুপম প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন, ইকড়িমিকড়ি, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, কাকলি প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, পাললিক সৌরভ, প্রতীক প্রকাশনা সংস্থা, রং পেনসিল, বেঙ্গল পাবলিকেশনস, সময় প্রকাশন ও সংহতি প্রকাশন।