বুমেরাং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাভিশনে আজ সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক বুমেরাং। আল মাহমুদের গল্প থেকে চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এতে অভিনয় করেছেন জয়া আহসান, আসিফ মাহফুজ, শর্মিলী আহমেদ প্রমুখ।একদিন সন্ধ্যায় গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে রমনা পার্কের সামনে আসে সবুজ। একজন যৌনকর্মীকে গাড়িতে তোলে। বাসায় মায়ের মুখোমুখি হয় সে। এর আগে মায়ের কাছে সোমাকে নিয়ে অনেক গল্প করেছিল সে। মা ভাবে, এই মেয়েটিই সোমা। মা মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যায়। মেয়েটিকে তার একটি শাড়ি এবং গয়না পরতে দেয়।