গতকাল সন্ধ্যাটা গান শুনেই কাটালেন বুয়েটের হবু প্রকৌশলীরা। প্রতিবছর বুয়েটের মেধাবী শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে বিভিন্ন প্রকল্পের ওপর দেওয়া হয় ‘বার্জার অ্যাওয়ার্ড ফর একসিলেন্স ইন আর্কিটেকচার’। গতকাল সন্ধ্যায় বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের জন্য চারটি ক্যাটাগরিতে মোট ৩৯টি পুরস্কার দেওয়া হয়। ২০১১-১২ এবং ২০১২-১৩ সালের জন্য শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন বার্জার পেইন্ট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা একরাম, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফরিদা নিলুফার এবং প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান অধ্যাপক শায়ের গফুর।
পুরস্কারপ্রাপ্ত প্রকল্পগুলো নিয়ে ২৩ থেকে ২৫ মার্চ বুয়েটে একটি প্রদর্শনী করা হবে। পুরস্কার বিতরণীর পর গান করে লালন ব্যান্ড। ‘তালতমালের বনেতে, কেমন লাগে মনেতে’, ‘সময় গেলে সাধন হবে না’, ‘বসন্ত বাতাসে সইগো’ গানগুলো তো উপস্থিত দর্শকদের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট।