বুর্জ খলিফায় শিল্পার বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস কয়েক আগে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা দেখতে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী শিল্পা শেঠি। তখনই দালানটার প্রেমে পড়েছিলেন তিনি। আর ওখানে থাকার ইচ্ছাও পোষণ করেছিলেন। স্বামী রাজ কুন্দ্রা স্ত্রীর ইচ্ছা অপূর্ণ রাখেননি। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে শিল্পাকে তিনি বুর্জ খলিফায় একটি ফ্ল্যাট উপহার দিলেন। গত সপ্তাহে শিল্পার হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেন রাজ কুন্দ্রা। গত সোমবার বিবাহবার্ষিকীর দিনে বুর্জ খলিফার ২০ তলার বিলাসবহুল বাড়িতে সময় কাটান তাঁরা। ওয়েবসাইট।