বুলকের নতুন ঠিকানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যান্ড্রা বুলক আর আগের ঠিকানায় নেই। অস্কারজয়ী এই অভিনয়শিল্পীর বর্তমান আবাস বেভারলি হিলসে। তবে এটা খবর নয়; খবর হলো, নতুন যে বাড়িটি কিনেছেন তিনি, সেটির দাম দুই কোটি ২৯ লাখ ডলার। ৪ দশমিক ১ একর জায়গাজুড়ে সেই বাড়িতে আছে মোটে আটটি স্নানঘর! আছে চারটি গাড়ি রাখার মতো একটি গ্যারেজ। একটি পাঠাগার, অফিস কক্ষ, হেঁশেল যোগ খাবার ঘরসহ আছে একটি সুইমিং পুলও। বুলক সেই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ২৭০ ডিগ্রি কোণজুড়ে, অর্থাৎ লস অ্যাঞ্জেলেসের শহরতলি থেকে প্রশান্ত মহাসাগর দেখতে পাবেন মন-প্রাণ ভরে। ওয়েবসাইট।