বুলকের বনেদি বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজি, অস্কার, স্বামী জেসি জেমসের প্রতারণা—এসব নিয়ে কয়েক মাস ধরে শিরোনাম হয়ে আসছিলেন অভিনেত্রী স্যান্ড্রা বুলক। কিছুদিন আগে নিউ অরলিন্স থেকে একটি ছেলেকে দত্তক নিয়েছেন। এবার সেখানেই একটি বনেদি বাড়ি কিনেছেন তিনি। ছয় হাজার ৬১৫ বর্গফুটের বিরাটকায় বাড়িটি কিনতে সাড়ে ২২ লাখ ডলার লেগেছে। ভিক্টোরিয়ান ধাঁচের ওই বাড়িতে কী নেই! পাঁচটি শোয়ার ঘর, আছে চারটি বাথরুম, দামি ঝাড়বাতি ও সুইমিং পুল। ১৮৬০ সালে নির্মিত বাড়িটি ‘কোচ-ম্যাইস হাউস’ নামে পরিচিত। ওয়েবসাইট।