বুলবুল আহমেদ আলোচনা ও প্রামাণ্যচিত্র কাল

আগামীকাল শুক্রবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রয়াত চিত্রনায়ক বুলবুল আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। বাংলার দেবদাস খ্যাত এই অভিনেতার স্মৃতিকে চিরভাস্বর করে রাখতে প্রতিবারের মতো এবারও স্মরণ, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর সিদ্ধান্ত গ্রহণ করেছে ‘স্বপ্নলোক’।
বুলবুল আহমেদ ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক ফিরোজ খান জানান, শুক্রবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার (লিফট-৬) সেমিনার হলে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আলোচনায় উপস্থিত থাকবেন মঞ্চসারথী আতাউর রহমান, চলচ্চিত্র ব্যক্তিত্ব সোহানুর রহমান সোহান, এফ আই মানিক, নাট্যাভিনেতা ঝুনা চৌধুরী, গাজী রাকায়েত, এস এ হক অলিক, মো. মোস্তফা কামাল রাজ, বুলবুল আহমেদের সহধর্মিণী ডেইজী আহমেদ প্রমুখ।